Header Ads

Header ADS

জাতিসংঘের পরই বিশ্বের দ্বিতীয় বৃহৎ আন্ত:দেশীয় সংগঠন হচ্ছে ওআইসি


 



 মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর ওআইসি

ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্র
 

১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এর ফলে সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দেওয়ায় ২৫ আগস্ট ১৪ টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ মিশরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হয়। সৌদি আরব প্রস্তাব করে যেহেতু বিষয়টি মুসলিম বিশ্বের জন্য স্পর্শকাতর তাই সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়েই শীর্ষ বৈঠক আয়োজনের। মরক্কোসৌদি আরবইরানপাকিস্তানসোমালিয়ামালয়েশিয়া এবং নাইজারকে নিয়ে প্রস্তুতি কমিটি গঠিত হয়। এই বছরে ২২-২৫ সেপ্টেম্বর রাবাতে ২৫ টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে রাবাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি প্রতিষ্ঠিত হয়।


আরো বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:

ওআইসির অফিসিয়াল ওয়েবসাইট
www.oic-oci.org


মহাসচিব[সম্পাদনা]

ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব
নংনামদেশকার্যকাল শুরুকার্যকাল শেষ
টুঙ্কু আবদুর রহমান মালয়েশিয়া১৯৭০১৯৭৪
হাসান আল-তৌহামি মিশর১৯৭৪১৯৭৫
আমাদো করিম গাই সেনেগাল১৯৭৫১৯৭৯
হাবিব চাট্টি তিউনিসিয়া১৯৭৯১৯৮৪
সৈয়দ শরিফুদ্দিন পীরজাদা পাকিস্তান১৯৮৪১৯৮৮
হামিদ অলগাবিদ নাইজার১৯৮৮১৯৯৬
আজেদ্দিন লারাকি মরক্কো১৯৯৬২০০০
আবদেলাহেদ বেলকেজিজ মরক্কো২০০০২০০৪
একমেলেদ্দিন ইহসানলু তুরস্ক২০০৪২০১৪
১০আইয়াদ বিন আমিন মাদানি সৌদি আরব২০১৪২০১৬
১১ইউসেফ আল-ওথাইমিন সৌদি আরব২০১৬বর্তমান

উল্লেখ্য, গত নভেম্বর, ২০২০ মাসে অনুষ্ঠিত নাইজারের রাজধানী নিয়ামিতে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে আফ্রিকার দেশ চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি)১২তম মহাসচিব হিসেবে ২০২১-২০২৫ পর্যন্ত ৫ (পাঁচ) বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান ওআইসির  মহাসচিব ইউসুফ আহামাদ আল-ওথাইমিনের নভেম্বর, ২০২১ মেয়াদ শেষে স্থলাভিষিক্ত হবেন। নবনির্বাচিত মহাসচিবকে বর্তমান মহাসচিব ইউসুফ আহামাদ আল-ওথাইমিন এবং ওআইসির প্রতিষ্ঠাতা দেশ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুভেচ্ছা জানিয়েছেন।  (তথ্যসূত্রঃ ১.আনাদলু নিউজ এজেন্সি ২. আরব নিউজ এবং ৩. https://www.jugantor.com/todays-paper/last-page/369890/ওআইসির-নতুন-মহাসচিব-ইব্রাহিম-তাহা)।



 

Content Writer:
Md ibrahim mijan.
Location:ukhia,Cox's bazar




2 comments:

Powered by Blogger.